Sylhet Today 24 PRINT

মানিকগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২১

জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়ে সম্পর্কে কুরুচিপূর্ণ এবং মানহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জে আদালতে মামলার আবেদন করা হয়েছে। অন্যজন হলেন, ভার্চ্যুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন হেলাল নাহিদ।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর কোর্টের জ্যেষ্ঠ বিচারক আব্দুর নূরের আদালতে কে ১৫৩(ক)/৫০৫/৫০৯ পেনাল কোডে আসামি করে মামলার আবেদন করেন জেলা বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন।

মানিকগঞ্জ জজ কোর্ট ও মামলার আইনজীবী মো. মেজবাউল হক মেজবা বলেন, আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং উদ্দেশ্যমূলক ভাবে মিথ্য তথ্য ও বক্তব্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়ে জাইমার সম্পর্কে সামাজিক যোগযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ, অশ্লীল মন্তব্য করেছেন। যা জিয়া পরিবার ও সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক।

এ কারণে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদি মামলার আবেদন করেছেন। আদালত আবেদন আমলে নিয়েছেন এবং এ ব্যাপারে পরে আদেশ দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.