Sylhet Today 24 PRINT

আইন করা সম্ভব না হলে ইসি গঠনে অধ্যাদেশ চায় জাপা

সিলেটটুডে ডেস্ক: |  ২০ ডিসেম্বর, ২০২১

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জিএম কাদের

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সংবিধানের ধারা অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আইন প্রণয়ন সম্ভব না হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ইসি গঠন চায় দলটি।

আর আইন প্রণয়ন না করে গত দুবারের মতো সার্চ কমিটি গঠন করা হলে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য চার জনের নাম প্রস্তাব করেছে দলটি।

সোমবার (২০ ডিসেম্বর) বঙ্গভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্ব সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দেয় জাতীয় পার্টি। এর আগে বিকাল ৪টা থেকে প্রায় ২ ঘণ্টা এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপ শেষে বেরিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বৈঠক করেছি। আমার রাষ্ট্রপতিকে ৩টি প্রস্তাব দিয়েছি। সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠনে কথা বলেছি। আমরা মনে করি, যে সময় আছে তার মধ্যে আইন তৈরি করা সম্ভব। প্রয়োজনে আইন তৈরি করতে প্রস্তুত আছি। সরকার চাইলে আমরা আইনটিও তৈরি করে দিতে পারি।

জিএম কাদের আরও বলেন, সরকার যদি মনে করে এখন আইন করা সম্ভব নয়, তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে করতে পারেন। পরবর্তীতে সেটি আইন পরিণত করা যাবে। আর যদি অধ্যাদেশ জারি করা সম্ভব না হয়, তাহলে আগের মতো সার্চ কমিটি গঠন করা হলে আমরা ৪ জনের নামের প্রস্তাব দিয়েছে। তবে এখনই আমার নামগুলো আপনাদের জানাচ্ছি না।

জাপা সূত্র জানিয়েছে, জাতীয় পার্টি সার্চ কমিটির জন্য চার জনের নামের প্রস্তাবের বাইরে আরও একজনের নাম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে প্রস্তাব করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.