Sylhet Today 24 PRINT

সুগন্ধায় লঞ্চে আগুনের ঘটনায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক গ্রামপুলিশ সদস্য।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানিয়েছেন, পোনাবালিয়া গ্রামের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন এই মামলা করেছেন।

পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সে ঘটনায় ৪২ জন মারা গেছে। আহত হয়েছে অনেক।

এদিকে, অজ্ঞাত ২৯ জনের মরদেহ দাফন করা হলো গণকবরে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পোটকাখালী গণকবরে তাদের দাফন করা হয়।

এর আগে বরগুনা সার্কিট হাউজ মাঠে বেলা ১১টার কিছু পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অজ্ঞাত ৩০ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়। এ সময় একজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ওই ব্যক্তির কফিন স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.