Sylhet Today 24 PRINT

জয়নাল হাজারী মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দৈনিক হাজারিকা প্রতিদিনের সম্পাদক জয়নাল হাজারী মারা গেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা এই তথ্য জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.