Sylhet Today 24 PRINT

বিভিন্ন দেশের বিপুল জাল মুদ্রাসমেত পাকিস্তানিসহ রাজধানীতে আটক ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৫

বিভিন্ন দেশের বিপুল পরিমাণ  জাল মুদ্রাসমেত  এক পাকিস্তানিসহ ৬ জাল মুদ্রা ও মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে এক কোটি টাকার ভারতীয় জাল রুপি, ৬ লাখ ২৪ হাজার বাংলাদেশি টাকা, বিপুল পরিমাণ ইউএস ডলার, পাকিস্তানি রুপি, আরব আমিরাতের দিরহাম, সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে ২১ টি বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভূয়া সিল পাওয়া যায়।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম শাখা) রুম্মন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার বেলা ১২টার দিকে র‌্যাব সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.