Sylhet Today 24 PRINT

৭ ফেব্রুয়ারি সিলেটের ৮ ইউনিয়নে ভোট

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২১

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম (শেষ) ধাপে সারা দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট ও সুনামগঞ্জের ৮টি ইউনিয়ন।

সেই ইউনিয়নগুলো হচ্ছে- সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়ন।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, শেষ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে চার ধাপে তিন হাজারের বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি।

সপ্তম ধাপের ইউপি ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে।
 





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.