Sylhet Today 24 PRINT

গাজীপুরে ইঞ্জিন বিকল, বন্ধ ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২২

ফাইল ছবি

ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১ জানুয়ারি) কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দুপুর পর্যন্ত গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলপথ বন্ধ হওয়ায় গাজীপুরের মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা আটকা পড়েছে। মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতার ইঞ্জিন নিয়ে নীলসাগরকে উদ্ধারের প্রক্রিয়া নিয়েও তারা চিন্তা রেল কর্তৃপক্ষ। বিকল ইঞ্জিন চালু হলে এই পথে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেজাউল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.