Sylhet Today 24 PRINT

মাদ্রাসা-কারিগরি শিক্ষার্থীদের ১ সপ্তাহের মধ্যে টিকা নেয়ার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক: |  ০৭ জানুয়ারী, ২০২২

আগামী ১৩ জানুয়ারির মধ্যে মাদ্রাসা-কারিগরির ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব কাইজার মোহাম্মদ ফারারীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ১২ থেকে ১৮ বছর বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা নিয়ে ২০২২ শিক্ষাবর্ষে শ্রেণিকক্ষে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে উপজেলা বা জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ ও সময়ে টিকা দেয়া নিশ্চিত করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.