Sylhet Today 24 PRINT

দুই গারো কিশোরী ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শরীফ মিয়া (২০), পিতা শহিদুল ইসলাম গ্রাম কাতলমারী, মিজানুর রহমান (২২) পিতা আ: মতিন , গ্রাম কাটাবাড়ী, মিয়া হোসেন (২০), পিতা আ: হামিদ, গ্রাম কচুয়াপাড়া, আব্দুল হামিদ (১৯) পিতা শহীদুল ইসলাম গ্রাম কাটাবাড়ি ও রুকন মিয়া পিতা মফিজুল ইসলাম, গ্রাম কচুয়াপাড়া। তারা সকলেই হালুয়াঘাটের বাসিন্দা।

ডিবি ওসি মো. সফিকুল ইসলাম জানান, এরা সকলেই অপরাধ স্বীকার করেছে। আজই এদের আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য গত ২৭ ডিস্বের রাতে হালুয়াঘাটে আত্মীয়রে বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.