Sylhet Today 24 PRINT

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০২২

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। রোববার ভোররাতে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকার হাফেজ আব্দুল্লাহ, রামপালের ঝনঝনিয়া এলাকার আব্দুল গফুর ও সাতক্ষীরার সালাহউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র।

হাকিমপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, 'ছাত্ররা আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যোগ দিতে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়।'

কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী হোসেন বলেন, 'ঘটনাস্থলেই ৩ ছাত্রের মৃত্যু হয়। আহত ২ ছাত্রকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

ট্রাকটিকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.