Sylhet Today 24 PRINT

হাসপাতাল মালিক ও নার্সের ‘আত্মহত্যা’

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০২২

গাজীপুর সিটি করপোরেশনের জাঝর এলাকার একটি বাসা থেকে হাসপাতালের মালিক ও এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে একই ঘরে একই সময়ে ওড়নাতে ঝুলে আত্মহত্যা করেছেন তারা। শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিমা আক্তার (২৫) ও সিলেট সদরের বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে রজত কান্তি চৌধুরী (৩৭)।

গাছা থানার এসআই মনিরুজ্জামান জানান, কালীগঞ্জের বেতয়া গ্রামের লিমা আক্তার এক সময় গাজীপুর শহরের সিগমা ডায়াগনস্টিক সেন্টারে নার্সের চাকুরী করতেন। সেখানে চাকুরী করা অবস্থায় ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক রজত কান্তি সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি হলে লিমা সেখান থেকে চাকুরী ছেড়ে দিয়ে গাছা এলাকা এলাকার মোটেক সোয়েটার কারখানার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকুরী নেন। গত এক মাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তর পাড়া একটি ভাড়া বাসায় উঠেন।

সেখানে রজত কান্তি নিয়মিত তার সঙ্গে দেখা করতে আসতেন। লিমা আক্তার গত বৃহস্পতিবার বিকালে কারখানা থেকে বাসায় আসে শুক্রবার কারখানা বন্দ ছিল । শনিবার লিমা কারখানায় না যাওয়াতে মালিক পক্ষ দুপুরের সময় বাসায় লোক পাঠিয়ে দেখতে পান তার রুমের দরজা বন্ধ। ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখতে পান লিমা ও রজত কান্তি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আছে । পরে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাছা থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়ার জের ধরেই শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.