Sylhet Today 24 PRINT

সীমান্তে লেথাল আর্মস ব্যবহার বন্ধ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ১১ জানুয়ারী, ২০২২

সীমান্তে লেথাল আর্মস ব্যবহার বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যা‌য়ে আ‌লোচনায় এই সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার দুপুর ১টায় র‍্যাব-১৩ রংপুর, কর্তৃক আ‌য়ো‌জিত কু‌ড়িগ্রা‌মের ধরলা নদীর পূর্ব প্রা‌ন্তে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।

আসাদুজ্জামান খান ব‌লেন, ‘বাংলা‌দেশ-ভারত ভ্রাতৃপ্রতীম দেশ। সীমা‌ন্তের ওপা‌রে যারা থা‌কেন তা‌দের সঙ্গে এপা‌রের সীমান্তবর্তী বা‌সিন্দা‌দের নানা কা‌জে সুসম্পর্ক থা‌কে। হয়‌তো ম‌নের টা‌নে নি‌জের অজা‌ন্তে অ‌নে‌কে সীমানা অ‌তিক্রম ক‌রে ফে‌লেন। হয়‌তো অ‌নে‌কে যেটা করা উ‌চিত নয় সেটাও ক‌রে ফে‌লেন। এ জন্য মা‌ঝে মা‌ঝে দুই-এক‌টি ঘটনা ঘ‌টে যায়।’

সীমা‌ন্তে হত্যা ব‌ন্ধে গৃহীত উ‌দ্যোগ প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, ‌‘দুই দে‌শের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যা‌য়ে এবং বি‌জি‌বি-বিএসএফ পর্যা‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে। সিদ্ধান্তটা হয়েছে, সীমান্ত হত্যা বন্ধ হ‌বে এবং লেথাল আর্মস ব্যবহার করা হ‌বে না। তারপরও মা‌ঝে মা‌ঝে কিছু ঘটনা ঘ‌টে যায়। এই ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাই আন্তরিক।’

প‌রে এক হাজারেরও বেশি দুস্থ মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.