Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে ককশিটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ককশিটের কারখানার গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ১০টার কিছু পরে নিতাইগঞ্জের এই ককশিটের কারখানায় হঠাৎ আগুন লাগে এবং সাথে সাথে তা ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকাল ১০টা ২৪ মিনিটে আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে আমাদের মোট ১০ টি ইউনিট কাজ করে। বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.