Sylhet Today 24 PRINT

থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধ চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২২

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান এ রিট দায়ের করেন।

রিটে নববর্ষ বা উৎসবে শহর এলাকায় ফানুস ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে। সেই সঙ্গে থার্টি ফার্স্টে আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.