Sylhet Today 24 PRINT

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২২

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। সোমবার এই সাংসদের করোনা পজিটিভের খবর জানা যায়। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্তের খবরটি সোমবার সকালে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। বর্তমানে বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.