Sylhet Today 24 PRINT

টিকা নিতে আসা শিক্ষার্থীর ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জে করোনার টিকা নিতে আসা শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকের সঙ্গে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় হুমায়ুন আহম্মেদ নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার সালটি মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করে হস্তান্তর করা হয়েছে। তবে, ঘাতক বালু বোঝাই ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.