Sylhet Today 24 PRINT

রাজধানীর উত্তরা থেকে ৩ জঙ্গি আটক

নিউজ ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৫

রাজধানীর উত্তরা থেকে জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্ঠতার অভিযোগে রবিবার ভোরে তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টার এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় জানানো হয়, রাজধানীর উত্তরা শনিবার রাতভর অভিযান চালিয়ে তিন জঙ্গিকে আটক করে ডিবি দক্ষিণ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও একটি মোবাইল ফোনের নেটওয়ার্ক জ্যামার জব্দ করা হয়।

বেলা ১২টায় এ সম্পর্কে ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.