Sylhet Today 24 PRINT

ব্যারিস্টার শফিক আইসিইউতে

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২২

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ অসুস্থ। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

লিভারজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্যগত জটিলতা বেড়ে গেলে গত ১৮ জানুয়ারি রাতে ব্যারিস্টার শফিক আহমেদেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চারবার করোনা টেস্ট করানো হয়েছে। কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানান তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.