Sylhet Today 24 PRINT

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২২

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে।

পরবর্তী তিন দিনে শেষের দিকে রাতের তাপমাত্রা আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৩, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, সিলেটে ১৪ এবং কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজারহাটসহ রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সেখানে তীব্র শীত পড়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সকাল থেকে ঢাকায় উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.