Sylhet Today 24 PRINT

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ, সার্চ কমিটি করবেন রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২২

একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার।

শনিবার এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশ হওয়ায় এখন যে কোনো সময় এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ বিল’ পাস হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সংবিধানের অভিপ্রায় অনুযায়ী স্বাধীনতার ৫০ বছর পর বিলটি পাস হয়।

এরপর শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণযোগাযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.