Sylhet Today 24 PRINT

বড়পুকুরিয়া কয়লা খনির এমডিসহ ৬৮ কর্মকর্তার করোনা শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চিনা নাগরিক ও এমডিসহসহ ৬৮ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে অসুস্থ আরও অর্ধশত কর্মকর্তা। ফলে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি’ এক্সএমসির ৩৬জন চিনা কর্মকর্তা ও বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর এমডিসহ ৩১ জন বাংলাদেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত এবং অর্ধশত কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে, খনিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ছুটি দিয়ে গত শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ।

এদিকে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ হওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলছেন তাপ বিদ্যুতের অভ্যন্তরে দুই লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। এই কয়লা শেষ হওয়ার পূর্বে কয়লা উত্তোলন শুরু করা হবে।

বড়পুকুরিয়া কয় ৩৭ জনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। একই ভাবে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ৭২ জন কর্মকর্তার করোনা পরীক্ষা করে তিনি (এমডি)সহ ৩১ জনের শরীরে করোনা উপসর্গ পাওয়া গেছে। এছাড়াও করোনার উপসর্গ রয়েছে খনির অর্ধশত কর্মকর্তার শরীরে। এই কারণে সাময়িক ভাবে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী বলেন, এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটির একমাত্র জ্বালানির উৎস বড়পুকুরিয়া কয়লা খনি। আগামী দুই মাসের মধ্যে খনি থেকে কয়লা উত্তোলন শুরু না হলে জ্বালানি সংকটে পড়ার আশঙ্কা রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.