সিলেটটুডে ডেস্ক | ০৬ ডিসেম্বর, ২০১৫
অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে রাজধানীর ধানমণ্ডিস্থ হাসপাতাল ল্যাবএইডকে।
রোববার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
পরে ওই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অবশ্য র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে সন্ধ্যার দিকে ধানমণ্ডির বিভিন্ন হাসপাতালের ফার্মেসিগুলোতে অভিযানে নামা হয়।