Sylhet Today 24 PRINT

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম। তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারযোগে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।

বিরামপুরের রেলগুমটি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ১০ গজ দূরে ছিটকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসছে জানার পর আমি গেট ফেলে দেয়। কিন্তু তারা প্রাইভেট কার নিয়ে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.