Sylhet Today 24 PRINT

সপরিবারে করোনা আক্রান্ত মেয়র আতিক

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়েছে বলে উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন।

জানা গেছে, এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন।

এর আগে মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.