Sylhet Today 24 PRINT

ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫০) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালান। ফেসবুক লাইভ দেখা পরিচিতজনরা জানান, নিহত ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খাঁন। রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাত সাড়ে ১০টার দিকে লাশ ওই ফ্ল্যাটের ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আবু মহসিন খাঁন কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.