Sylhet Today 24 PRINT

দুর্ঘটনায় থেমে গেল ফুড ব্লগারের জীবন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রাম বন্দর এলাকায় দুর্ঘটনায় সিফাত রাব্বি নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সিফাত রাব্বি বন্দরের পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ফুড ব্লগার হিসেবেও কাজ করতেন।

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন সিফাত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বন্দরের অভ্যন্তরে ইয়ার্ডে কাজ করার সময় কন্টেইনার হেন্ডেলিংয়ের আরএসটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.