Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভোট দিলেন ৮৫ বছরের বৃদ্ধ

ইউপি নির্বাচনের সপ্তম ধাপ

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২২

সপ্তম ধাপে হাওর ও সীমান্তঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাতটি  ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ই ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল ন'টায় তাহিরপুর হিফজুল আলীম মাদ্রাসায় ভোট দিতে আসেন ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়া(৮৫)।

তিনি জানান, সকালেই আসলাম ভোট দিতে। নির্বাচনের পরিবেশ অনেক ভাল। নিজের ভোট নিজেই আর পছন্দের প্রার্থীকে দিলাম।নির্বাচনের পরিবেশ খুব ভাল। প্রশাসন কঠোরভাবে অবস্থান করছে। ভোট উৎসব মুখর পরিবেশে হচ্ছে।

এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৬০ জন।  সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়ছে বলে জানান,দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা এমরান হোসাইন।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক জানান,উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৪৪,সাধারণ সদস্য ২৯৩,সংরক্ষিত ১০০জন। মোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ১লাখ ৪২ হাজার ৫৮৬। নির্বাচনে আমাদের পক্ষ থেকে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল লতিফ তরফদার জানান,আমাদের পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্র কঠোর অবস্থানে থাকবে পুলিশ। কোন অনিয়ম সহ্য করা হবে না। জনগণ/ভোটারবৃন্দের জন্য একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতকরণে বদ্ধপরিকর।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান,নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স, র‍্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা কঠোর অবস্থানে আছে। তিনি আরও বলেন,প্রার্থী/সমর্থক/ভোটার/জনসাধারণকে ধৈর্য ধরার এবং দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.