Sylhet Today 24 PRINT

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পীর হাবিব

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় মরহুমের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে পীর হাবিবুর রহমানের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা প্রশাসন সহ নানান শ্রেণী পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

ঢাকার পর সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর দুপুর ২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানে প্রথম দফা জানাজার পূর্বে  স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর হাবিবুর রহমানের ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, পীর হাবিবের ছেলে আহনাফ ফাহমিন অন্তর।

পীর হাবিবের ছেলে অন্তর তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান একই সাথে তার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চান।  যদি কেউ তার কাছে কোনও প্রকার টাকা পয়সা পেয়ে থাকেন সে জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.