Sylhet Today 24 PRINT

সার্চ কমিটিতে নাম দেবে আ.লীগ

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার পদের জন্য নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন আওওয়ামী লীগ।

মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবনে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশ নেয়া সভাপতিমণ্ডলীর একজন সদস্য নিউজবাংলাকে জানান, সার্চ কমিটিতে নাম প্রস্তাব করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্যরা প্রস্তাব করার জন্য নাম চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে দায়িত্ব দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.