ডেস্ক রিপোর্ট | ০৭ ডিসেম্বর, ২০১৫
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানকে দেয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে ঐশীর জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ঐশীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী।