Sylhet Today 24 PRINT

ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৯৯ হাজার ৯১ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NUDEGROLL no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারি ফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/results পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.