Sylhet Today 24 PRINT

এইচএসসির ফল রোববার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি, রোববার।

শিক্ষা মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশ হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা গত বছরের ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এ পরীক্ষা নেয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা হয়েছে। চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হয়নি।

শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর ফলে যোগ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.