Sylhet Today 24 PRINT

ইভ্যালির বিলাসবহুল গাড়ি ১ কোটি সাড়ে ৮১ লাখ টাকায় বিক্রি

সিলেটটুডে ডেস্ক: |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকার ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে গাড়িগুলোর উন্মুক্ত নিলাম শুরু হয়।

নিলামে রেঞ্জ রোভার গাড়িটির জন্য ১৫ জন দর হাঁকান। এর মধ্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর ১ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়।

এর আগে, ইভ্যালি পরিচালনায় আদালত কর্তৃক গঠিত বোর্ডের সদস্যরা ইভ্যালির বিলাসবহুল সাতটি গাড়ির নিলাম শুরু করেন।

বুধবার ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়ে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.