Sylhet Today 24 PRINT

পিকআপ চাপায় ৫ ভাই নিহত: চালক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

পিকআপ চাপায় নিহত ৫ ভাই

কক্সবাজারের চকরিয়ায় গত ৮ ফেব্রুয়ারি ৫ সহোদর ভাইকে চাপা দেওয়া পিকআপ চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।

৯ ফেব্রুয়ারি সকালে সদ্য প্রয়াত বাবার শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে ফেরার পথে পিকআপ ট্রাকের চাপায় পাঁচ ভাই নিহত এবং ২ ভাই ও ১ বোন আহত হন।

নিহতরা হলেন-অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন ২ ভাই এবং আরেক বোন হীরা আহত হন।

আহত রক্তিম জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে। প্লাবন সুস্থ হয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে আসেন। হীরা বর্তমানে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় প্লাবন বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। এর আগে পুলিশ পিকআপ ভ্যানটিকে জব্দ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.