Sylhet Today 24 PRINT

চালকের চোখে ঘুম, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় হানিফ পরিবহনের একটি বাস উল্টে ২ জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উপজেলার মোহনপুর রাবারড্যামের পাশে এই দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামরে আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০) ।

দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বজলুর বলেন, ‘হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে দিনাজপুরে আসছিল। মোহনপুর ব্রিজে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি।’

তিনি আরও বলেন, ‘চালক ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর ২ জনের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মগে প্রেরণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.