Sylhet Today 24 PRINT

ঢাবি এলাকা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের বিপরীতে ফুটপাতের ওপর থেকে কাপড়ে মোড়ানো দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। পুলিশ জানায়, নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়। কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে জানা যায়নি।

শাহাবউদ্দিন বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.