Sylhet Today 24 PRINT

সারাদেশে পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডসহ সব বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

করোনাভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি ছিল না।

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডের রেজাল্টের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.