Sylhet Today 24 PRINT

১২ বছরের বেশি হলেই নিবন্ধন ছাড়া টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও ১২ বছরের ঊর্ধ্বের যে কেউ নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ও অক্সিজেন প্লান্ট উদ্বোধন শেষে সাংবাদিতদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ মানুষকে এ পর্যন্ত টিকার আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটির বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে, কিন্তু অনেকে টিকা নেননি।

এ কারণে ১২ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।

মন্ত্রী বলেন, ডায়ালাইসিস নিয়ে কয়েক দিন আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এগুলো ভুল। যে সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তা থেকে বিরত থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.