সিলেটটুডে ডেস্ক: | ১৪ ফেব্রুয়ারী, ২০২২
মঞ্জুরুল আহসান বুলবুল, শওকত মাহমুদ, শাইখ সিরাজ ও নঈম নিজাম, নুরুল কবীর, অঞ্জন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী ও জাফর সোবহান। ছবি কোলাজ: নিউজবাংলা
নতুন নির্বাচন কমিশন গঠনে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি ইতিমধ্যে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছে। এবার দেশের ৮ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কমিটি।
মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের সই করা আমন্ত্রণপত্র ইতিমধ্যে এই আটজনের কাছে পাঠানো হয়েছে।
বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাংবাদিকরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী ও ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।