Sylhet Today 24 PRINT

মহাসড়কে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর (৪৫) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দুইটায় দায়িত্ব পালনরত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর (৪৫) শেরপুর জেলার সদর উপজেলার এতাদিয়া গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে। এক বছর আগে ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে দাউদকান্দিতে যোগদান করেন তিনি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের টিআই মো. ফরিদুল ইসলাম (ভারপ্রাপ্ত ওসি) জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটিরত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস অফিসের সামনে কুমিল্লামুখী অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পান জাহাঙ্গীর।

পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.