সিলেটটুডে ডেস্ক | ২০ ফেব্রুয়ারী, ২০২২
বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (২০ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, কাজী রোজী তার লেখনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী।