Sylhet Today 24 PRINT

২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না বিধিনিষেধ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আগামী ১ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরের ক্লাস শুরু হবে। তবে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের ক্লাস।

এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ১৩ জানুয়ারি সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। পরে ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ আরও পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.