Sylhet Today 24 PRINT

বিমানবন্দরে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, শারজাহ ও আবুধাবি যেতে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে যাত্রীদেরকে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হতো। সেই বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’

এদিকে বেবিচকের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.