সিলেটটুডে ডেস্ক: | ২২ ফেব্রুয়ারী, ২০২২
গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
নিশ্চিত করেছেন মৃতের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।
তিনি বলেন, ‘কাওসার আহমেদ চৌধুরী দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি কোভিডেও আক্রান্ত হন। পরে সেখান থেকে লাং ইনফেকশন হয়।’
রাতে মরদেহ কাওসার আহমেদ চৌধুরীর ধানমন্ডির ১৯ নম্বর রোডের বাসায় থাকবে।
টিংকু জানান, আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে সময় এখনও চূড়ান্ত হয়নি।
কাওসার আহমেদ চৌধুরী কালজয়ী অনেক গানের স্রষ্টা। কুমার বিশ্বজিতের গাওয়া যেখানে সীমান্ত তোমার, সামিনা চৌধুরীর কবিতা পড়ার প্রহর এসেছে, নিয়াজ মোহাম্মদের আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, লাকী আকন্দের আমায় ডেকো না গান লিখেছেন তিনি।
ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবি’র রুপালি গিটার ফেলে গানের স্রষ্টাও তিনি।