Sylhet Today 24 PRINT

দুদকে শুধু একজন বাছির না, আরও বাছির আছে: ডিআইজি মিজান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ঘুষ গ্রহণের মামলায় সাজাপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমান বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনে (দুদক) বাছিরের মত একজন না, আরো বাছির আছে। তাদের খুঁজে বের করুন।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত মিজাকে তিন বছর এবং দুদকের পরিচালক এনামুল বাছিরকে পৃথক দুই ধারায় ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০ লাখ টাকা অর্থদণ্ড করেন।

মিজান বলেন, ‘বাছির তাকে ঘুষ দিতে বাধ্য করেছেন। দুদকে শুধু একজন বাছির না আরও বাছির আছে।’

দুদকের করা অবৈধ সম্পদের মামলার বিষয়ে তিনি বলেন, ‘ওইটা কোনো মামলায় না। ভুয়া মামলা।’

এর আগে মামলার রায় উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মিজান ও বছিরকে। তারা আদালতের কাঠগড়ায় বসে বিচারকের রায় পড়া শোনেন।

রায় পড়া শেষে ডিআইজি মিজান বিচারকের সামনে আইনজীবীদের জন্য রাখা ডায়াসের কাছে যান। পরে আবার এসে বেঞ্চে বসেন। তাকে বিস্কুট ও পানি খেতে দেখা যায়। তিনি কয়েকজন আত্মীয়ের সঙ্গেও কথা বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.