Sylhet Today 24 PRINT

২৫ জুলাই বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা

সিলেটটুডে ডেস্ক: |  ০২ মার্চ, ২০২২

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগামী ২৫ জুলাই দিন ঠিক করেছে প্রতিষ্ঠানটি।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হুমায়ুন হোসেন বুধবার বিকেলে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বার কাউন্সিলের পরীক্ষার জন্য আগামী ২৫ জুলাই দিন ঠিক করা হয়েছে।’

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশ নেয়ার সুযোগ পায়। তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়।

বার কাউন্সিলের সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই একজন শিক্ষার্থী আইনজীবী হিসেবে সনদ পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.