Sylhet Today 24 PRINT

ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুজনের অভিষেক

স্পোর্টস ডেস্ক |  ০৩ মার্চ, ২০২২

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের জার্সিতে এদিন ইয়াসির আলী রাব্বি এবং মুনিম শাহরিয়ারের অভিষেক হচ্ছে।

প্রথমে ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ এসেছে বাংলাদেশ দলে। আঙুলে চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারউইস রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ এবং ফজলহক ফারুকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.