Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে তৃতীয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০৪ মার্চ, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তৃতীয়বারের মতো হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শনিবার (৫ মার্চ) শুরু হবে। চলবে বুধবার (৯ মার্চ) পর্যন্ত।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ‘হাল্ট প্রাইজ’র শাবিপ্রবির প্রেস অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর মো. আমিনুল হক লস্কর।

আমিনুল হক জানান, হাল্ট প্রাইজের মুল লক্ষ্য বিশ্বের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আনা ও চিন্তাশীল একঝাক তরুণ তৈরি করা। এবারে প্রতিযোগিতার মাধ্যমে করোনায় বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘বেকারত্ব হ্রাস করে কিভাবে কর্মসংস্থান আরো বৃদ্ধি করা যায়?’ পোস্টার প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রতিযোগীরা এ বিষয়ে নিজেদের আইডিয়া তুলে ধরবেন।

এবারের প্রতিযোগিতা তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। প্রথম ইভেন্টে রেজিস্ট্রেশনকৃত টিমের সদস্যরা নিজেদের আইডিয়া নিয়ে লেখা অনলাইন ও অফলাইনের মাধ্যমে জমা দিবেন। প্রতিটি টিমে তিন থেকে চারজনের সদস্য থাকবেন। পরে এদের মধ্য থেকে বাছাইকৃত ১৫টি টিম নিয়ে আগামী ১২ মার্চ অনলাইনে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা নিজেদের আইডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পাবেন। সর্বশেষ ফাইনাল রাউন্ড আগামী ১৫ মার্চ সরাসরি স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে সেমিফাইনাল রাউন্ড হতে বাছাইকৃত ৫টি টিম অংশগ্রহণ করবে। ফাইনাল থেকে একটা টিমকে অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে ঘোষনা করা হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত তাদের ফেইসবুক পেইজ Hult Prize at SUST থেকে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.