ডেস্ক রিপোর্ট | ০৯ ডিসেম্বর, ২০১৫
বর্জ্য নিষ্কাশনে ঢাকা সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আইনি নোটিশ দিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে এ নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
আগামী ৭ দিনের মধ্যে যথাযথ জবাব না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। তিনি এ লিগ্যাল নোটিশ পাঠান জাতীয় দৈনিকের প্রতিবেদনের প্রেক্ষিতে।
বুধবার দুপুরে সরকারি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।