Sylhet Today 24 PRINT

দেশে ফিরছেন ২৮ নাবিক, রাতে উঠবেন বিমানে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২২

ইউক্রেনের অলিভার বন্দরে রুশ হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের উদ্ধার হওয়া ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশের উদ্দেশ্যে রাতে রওনা হবেন। বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি জানান, হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ সুবিধাজনক সময়ে দেশে আনা হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। বুধবার (২ মার্চ) রাতে জাহাজটি রুশ হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।

পরে ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইউক্রেন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়া প্রবেশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.